কালিয়াচক -১ নং ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের দলিয় সভাপতির নাম ঘোষণার কথা ছিল বুধবার। আর এই উপলক্ষে এদিন কালিয়াচক - ১ নং ব্লকের নজরুল ভবনে এক সভার আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের এই সভাই হাজির ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সুজাপুর বিধানসভার প্রাক্তন এম.এল.এ আবু নাসের খান চৌধুরী, সহকারী সভাপতি তন্দ্রা খান চৌধুরী, মোথাবাড়ী বিধানসভার চেয়ারম্যান নজরুল ইসলাম, কার্যকারি সভাপতি সামিম মিঞা সহ আরও অনেকেই। এই সভাই ১৪ টি গ্রামপঞ্চায়ের অঞ্চল সভাপতি নাম ঘোষণা করতে শুরু করেন সভাপতি আবু নাসের খান চৌধুরী। কিন্তু নাম ঘোষণা শুরুর সাথে সাথে সভা কক্ষে শুরু হয়ে যায় হইচই। মুলত মসিমপুর গ্রাম পঞ্চায়েত ও কালিয়াচক - ২ নং গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সভাপতির নাম নিয়ে শুরু হয় গণ্ডগোল। কিন্তু এরই মাঝে সভা ছেড়ে বেড়িয়ে যান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আবু নাসের খান চৌধুরী। ক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা সভা মঞ্চের চেয়ার উলট-পালট করে দেয়। যদিও পরে কোতুয়ালি ভবন থেকে ১৪ টির মধ্যে ১৩ টি অঞ্চল সভাপতির নাম ঘোষণা করা হলেও কালিয়াচক - ২ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধানের নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সুজাপুর বিধানসভার প্রাক্তন এম.এল.এ আবু নাসের খান চৌধুরী জানান, এটি গোষ্ঠী কোন্দল নয়, তবে পদ কে পাবে তা নিয়েই এই বচসা। এক কথাই স্বার্থপড়তা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/tG-c9ZkD0I4